
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, গবেষক ও বহু গ্রন্থপ্রণেতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি ঝিনাইদহের ধোপাঘাট গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা সরকারি আলিয়া মাদরাসা থেকে দাখিল থেকে কামিল পর্যন্ত কৃতিত্বের সাথে শিক্ষা লাভ করেন। উচ্চশিক্ষার জন্য সৌদি আরবের ইমাম মুহাম্মাদ বিন সাঊদ ইসলামি বিশ্ববিদ্যালয়ে গমন করেন এবং সেখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি পরপর দুবার সেরা ছাত্রের পুরস্কার লাভ করে নিজ মেধার স্বাক্ষর রাখেন। দেশে ফিরে তিনি প্রথমে দারুস সালাম মাদ্রাসায় শায়খুল হাদিস এবং পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি পিস টিভি, ইসলামিক টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে ইসলাম ও মানব জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে সাধারণ মানুষকে ইসলামমুখী করতে সচেষ্ট ছিলেন। তিনি কুরআন ও হাদীস গবেষণামূলক ত্রিশটিরও অধিক গ্রন্থ রচনা করেছেন। তাঁর কালজয়ী রচনাগুলোর মধ্যে রয়েছে: রাহে বেলায়াত, কুর’আন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, এহইয়াউস সুনান এবং ইসলামের নামে জঙ্গিবাদ। তাঁর লেখা বইগুলো মানুষকে ইসলামের সঠিক পথে চলার দিকনির্দেশনা দিয়েছে। শিক্ষাদান, লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন ইসলামি প্রতিষ্ঠান স্থাপন ও সামাজিক কর্মকাণ্ডের সাথেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০১৬ সালের ১১ মে মাগুরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই গুণী ব্যক্তিত্ব ইন্তেকাল করেন।
📚 ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর-এর বইসমূহ (6টি)





